মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঢাকায় এসিসি চেয়ারম্যান মহসিন নকভি
spot_img
spot_img

ঢাকায় এসিসি চেয়ারম্যান মহসিন নকভি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকায় অবস্থানকালে মহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন। ২৪ ও ২৫ জুলাই একটি পাঁচতারকা হোটেলে বসবে এই বৈঠক। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে। গতকাল পর্যন্ত ১৯টি দেশের অংশগ্রহণের ব্যাপারে সম্মতি পাওয়া গেছে বলে জানায় বিসিবি। বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা ঢাকায় পৌঁছে গেছেন। পিসিবি পরিচালনা প্রধান কর্মকর্তা (সিওও) সালমান নাসিম মঙ্গলবার ঢাকায় এসেছেন।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী এজিএমের কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের তিনটি আর সহযোগী ১০টি দেশের উপস্থিতি লাগবে। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা বয়কটের ঘোষণা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কোরাম পূরণের জন্য পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে রাজি করাতে। মৌখিকভাবে এজিএমে অংশগ্রহণ করার সম্মতিও দিয়েছে তারা। শেষ পর্যন্ত আফগানিস্তান পিছু হটলে স্থগিত করতে হতে পারে এজিএম।

মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর এসিসি মিটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। বুলবুল উত্তরে বলেন, ‘এসিসি পাঁচটা ফুল মেম্বার ও ২৫টি সহযোগী মেম্বার নিয়ে কাজ করে। এসিসির কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। যে আমরা এই এজিএমটা হোস্ট করতে চাই কিনা। আমরা হোস্ট হিসেবে এটি আয়োজন করছি এবং এসিসি এখানে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।

এসিসি মিটিংকে কেন্দ্র করে বাংলাদেশ ভূ-রাজনৈতিক কোন সমস্যায় পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘আমার মনে হয় না। ক্রিকেট সবার উপরে। আবারও বলছি আমরা হোস্ট। এর আগে আমরা (এসিসির) এজিএম হোস্ট করিনি। চেষ্টা করবো দেশের সকলে মিলেন ভালো এজিএম যেন হয়।

এসিসি মিটিংয়ে যারা আসছে না তা নিয়ে প্রশ্ন হলে বুলবুল বলেন, ‘আমরা তো এখানে শুধু হোস্ট। আমাদের এসিসির সঙ্গে সব ধরনের কথা হচ্ছে। এখানে এসিসি মূল কাজটা করছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments