বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতারকাদের মুখে মুখে ‘পাঠান’
spot_img
spot_img

তারকাদের মুখে মুখে ‘পাঠান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে রাজত্ব করছে। আর এই রাজত্ব কেবল ভারতে সীমাবদ্ধ নয়, বরং তা বিদেশেও ছড়িয়ে পড়েছে। দুই দিনে ৩০৫ কোটি টাকার বেশি আয় করেছে এটি।

‘পাঠান’ সিনেমার সাফল্য মুগ্ধ করেছে বলিউড তারকাদের। সিনেমাটি দেখার পর ভূয়সী প্রশংসা করছেন তারা। বলা যায়, তারকাদের মুখে মুখে এখন ‘পাঠান’ সিনেমার স্তুতি!

ইনস্টাগ্রামে ‘পাঠান’ সিনেমার পোস্টার শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন— ‘ভালোবাসা সবসময়ই জয়ী হয়।’ ভিকি কৌশলও ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে জয় গান গেয়েছেন। এ অভিনেতা লিখেছেন, ‘আপনি আমাদের সবাইকে আবারো চলচ্চিত্রের অংশ হওয়ার স্বপ্ন দেখালেন। ধন্যবাদ শাহরুখ খান।’

হিন্দি সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। এই রেকর্ডে হৃতিক রোশান অভিনীত ‘ওয়ার’ সিনেমার নাম ছিল; তাও ভেঙেছেন শাহরুখ। হৃতিকও পাঠানের সাফল্যে উচ্ছ্বসিত। এক টুইটে হৃতিক লিখেছেন, ‘রাজকীয় যাত্রা! এর আগে এমন ভিজ্যুয়াল, চিত্রনাট্য, মিউজিক, বিস্ময় ও টুইস্ট দেখা যায়নি। আদি, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। অভিনন্দন শাহরুখ, দীপিকা, জন ও পুরো টিমকে।’

‘পাঠান’ সিনেমা দেখার পর সোশ্যাল মিডিয়ায় রিভিউ পোস্ট করেন পরিচালক করন জোহর। তার ভাষায়— ‘আমার ঠিক মনে নেই শেষ কবে সিনেমায় এমন মজার সময় কাটিয়েছি। এটি একটি বিশাল ব্লকবাস্টার সিনেমা। জাদু, স্টারডম, গর্জিয়াস এজেন্ট শাহরুখ খানকে খুঁজে পাবেন। আবেদনময়ী দীপিকা, কাঙ্ক্ষিত খলনায়ক জন আব্রাহাম। আপনাকে ভালোবাসি শাহরুখ।’ সিনেমাটি দেখার পর কার্তিক আরিয়ান তার ভাবনার কথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে এই অভিনেতা লিখেছেন, ‘আপনাকে স্বাগত স্যার। কি মুহূর্ত!

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments