
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.৪৪ টাকা।
এদিকে চলতি হিসাববছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.০০ টাকা। যা গত বছর ছিল ১.১৪ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৫ টাকা (নেগেটিভ)। ৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩২ টাকা।
(কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে)
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments