রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদথ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদনের তারিখ ঘোষণা
spot_img
spot_img

থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদনের তারিখ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামের ২৫ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড এনেছে। থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিজেই ফান্ডটির উদ্যোক্তা বা স্পন্সর। ফান্ডটির আবেদন রোববার (২১ জানুয়ারি) শুরু হবে। চলবে ৬ মার্চ পর্যন্ত।

আজ শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল।

ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টোডিয়ানের দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা। একজন ব্যক্তি বিনিয়োগকারী সর্বনিম্ন ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফান্ডটি বছরে যে ডিভিডেন্ড ঘোষণা করবে, তার ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে ইস্তাক আহমেদ শিমুল বলেন, বিগত তিন বছরে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি। আমাদের চেষ্টা থাকবে বিনিয়োগকারদের সর্বোচ্চ রিটার্ন দেয়ার। আমরা আশা করি বিনিয়োগকারীদের ডাবল ডিজিটের ডিভিডেন্ড দিতে পারবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এই ফান্ডের স্পনসর থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট ও ফান্ড ম্যানেজার এবং ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইস্তাক আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান চুক্তিতে সই করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments