শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো ভারত
spot_img
spot_img

দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে বিদেশের মাটিতে ভারতের দাপট অব্যাহত থাকলো। তাদের সর্বশেষ শিকার দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ২১১ রান এবং হাতে ছিল ৬টি উইকেট। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে আর মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়া ব্যাটাররা। ১৯১ রানেই অলআউট হয়ে যায় তারা। এর আগে প্রথম ইনিংসেও মাত্র ১৯৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে দলটির পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন ডিন ইলগার। এছাড়া টেম্বা ভুবামা ৩৫, কুইন্টন ডি কক ২১ ও পিটারসেন ১৭ রান করেন। ভারতীয় বোলারদের পক্ষে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৮টি (৫ ও ৩) উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া জাসপ্রিত বুমরা ৫টি, মোহাম্মদ সিরাজ ৩টি, শার্দূল ঠাকুর ২টি এবং রবিচন্দন অশ্বিন ২টি উইকেট নেন।

আর ব্যাটারদের মধ্যে দুই ইনিংস মিলিয়ে লোকেশ রাহুল (১২৩ ও ২৩ রান), মায়াঙ্ক আগারওয়াল (৬০ ও ৪), পুজারা (০ ও ১৬), বিরাট কোহলি (৩৫ ও ১৮) ও আজিঙ্কা রাহানে (৪৮ ও ২০) রান করেন। ম্যাচসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments