ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষ তালিকায় ওঠে এসেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭০ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৬৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯ হাজার ৪৭৫ বারে ২ লাখ ১০ হাজার ৬৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৬.৭২ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইউনাইটেড এয়ারওয়েজ, আমান কটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ড্রাগন সোয়েটার এবং জিএসপি ফিন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments