ডেইলি শেয়ারবাাজর রিপোর্ট: আজ ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১৫.৪০ টাকা বা ৬.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর হয় ২২০ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি আজ ১২৭ বারে ৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেনে করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় প্রগতি লাইফের ৩ টাকা ৩০ পয়সা বা ৪.৭০ শতাংশ এবং মুন্নু এগ্রোর ২৪ টাকা ৭০ পয়সা বা ৪.২৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ, শাহাজিবাজার পাওয়ার, এশিয়া প্যাসিফিক, জেমিনী সী ফুড, সোনার বাংলা ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments