ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০৯ বারে ৪ লাখ ৬৮ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৩.৬৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৩.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি, আইডিএলসি, জেমিনী সী ফুড, বাংলাদেশ ওয়েলডিং, ফার ইস্ট নিটিং, ইউনাইটেড ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments