ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ০৯ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫.১২ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩১ টাকা ৫০ পয়সা। এদিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দর ৩ টাকা ১০ পয়সা বা ৪.৪১ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ৩ টাকা ৪০ পয়সা বা ৬.০২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- মেঘনা পেট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments