ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ৩০ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ শেয়ার দর কমেছে ২৯ টাকা বা ২.৯৯ শতাংশ। এদিকে খান ব্রাদার্সের শেয়ার দর ৫ টাকা বা ২.৯৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ই-জেনারেশনের ১ টাকা ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজার তালিকায় আরও রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার, জুট স্পিনার্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, যমুনা ব্যাংক, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এবং এনআরবি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments