ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চথুর্ত কার্যদিবস বুধবার ১৩ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ কমেছে। এদিকে রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭.৭৯ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.০০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, পিপলস লিজিং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, হাক্কানী পাল্প, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments