শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদর বৃদ্ধির কারন জানে না দুই কোম্পানি
spot_img
spot_img

দর বৃদ্ধির কারন জানে না দুই কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স গ্রুপের দুই কোম্পানি অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি দুইটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি জানানো হয়েছে যে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৬ ফেব্রুয়ারি এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১২৮.৫০ টাকায়। আর ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৮.৫০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

এদিকে, গত ৮ ফেব্রুয়ারি এপেক্স ফুডসের শেয়ার দর ছিল ১৭৩.৩০ টাকায়। আর ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫২.৪০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

এভাবে দর বাড়াটাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments