ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। অথচ তা জানেই না শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এমন তথ্যই দেয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : রংপুর ফাউন্ড্রি এবং এএমসিএল (প্রাণ)।
জানা যায়, এই দুই কোম্পানির শেয়ার দর বেশ কিছু দিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে। এজন্য কোম্পানি দুইটির কাছে শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানি দুইটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, রংপুর ফাউন্ড্রির শেয়ার দর গত ৬ জানুয়ারি শেয়ার দর ছিল ১৪৫.৮০ টাকায়। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২২৫.২০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭৯.৪০ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।
এএমসিএলের (প্রাণ) শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ২৬৫.৬০ টাকায়। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৯৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩০.১০ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments