ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৬ নভেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর হয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। এদিন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর ৯.৯৭ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং জেনেক্স ইনফোসিসের ৯.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ বসুন্ধরা পেপার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments