ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ নভেম্বর সোমবার, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ।শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আজ দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৩.৭৫ শতাংশ। এবং জেএমআই হসপিটালের আজ ১ টাকা ৪০ পয়সা বা ১.৯৪ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও গেইনার তালিকায় রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বাটা সু, প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments