ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। এদিকে আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৪৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসবিএসি ব্যাংক, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, বিবিএস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড এবং প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments