ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিকে বিচ হ্যাচারির শেয়ার দর ৯.৯১ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-্ আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানি পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments