শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদরপতনে শেয়ারবাজার: কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

দরপতনে শেয়ারবাজার: কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ৩১.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮৩.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৪ কোটি ২৪ লাখ ২০ হাজার ২৮৯টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ২২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ১৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১.০৪ শতাংশ বা ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৯১.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮১পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৮০.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৯৪.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫২টির, কমে ১৫৯টির এবং অপরিবর্তিত রয় ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৮২৯টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৩২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩২৪ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭১৯.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৫টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ১৪২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৯৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments