মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ
spot_img
spot_img

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন কুমার বঢ়েকে তলব করেছে বাংলাদেশ সরকার। এ সময় ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর হতাশা, উদ্বেগ ও অসন্তোষের কথা তাকে জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রণালয়ে ভারতীয় উপ-হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে ঘটনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলেও তিনি ইঙ্গিত দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা যাচাইয়ের সময় ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের নজরদারি তালিকায় ডা. জাহেদ উর রহমানের নাম শনাক্ত হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয়।

কূটনৈতিক ও গণমাধ্যম সূত্রের তথ্যমতে, পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সফর অব্যাহত রাখার অনুমতি দিলেও তিনি তা না করে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

ডা. জাহেদ উর রহমান ভারত সফরে গিয়েছিলেন সাধারণ বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসা ব্যবহার করে। তার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। রোববার রাতে ঢাকাগামী সরাসরি ফ্লাইট না থাকায় তিনি কলম্বো হয়ে সোমবার দেশে ফেরেন।

ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তিনি নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত এ বৈঠকে সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments