ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদের মধ্যে স্টাইলক্রাফট লিমিটেডের গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামী ১৮ ডিসেম্বর, ২০২২ (রোববার) থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
এছাড়া ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এর ফলে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
কোম্পানিটির ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামী ১৮ ডিসেম্বর, ২০২২ (রোববার) থেকে শেয়ার লেনদেন শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments