ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড-এর সর্বশেষ নজরদারি ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। পৃথক দুই ক্রেডিট রেটিং সংস্থার মূল্যায়নে উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি রেটিং নির্ধারণের পাশাপাশি ‘স্টেবল’ আউটলুক বহাল রাখা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মিডল্যান্ড ব্যাংক
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-কে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ সার্ভেইলেন্স ক্রেডিট রেটিং প্রদান করেছে।
রেটিংটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানির আউটলুক ‘স্টেবল’ রাখা হয়েছে।
বিডি ফাইন্যান্স
অন্যদিকে, আলফা ক্রেডিট রেটিং পিএলসি. বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড-এর জন্য দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ সার্ভেইলেন্স ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এ রেটিং ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৭ জুন ২০২৬ পর্যন্ত প্রাপ্ত সংশ্লিষ্ট গুণগত তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুকও ‘স্টেবল’ রাখা হয়েছে।
দুই প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের সর্বশেষ সার্ভেইলেন্স ক্রেডিট রেটিং নির্ধারণে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় ‘স্টেবল’ আউটলুক বহাল রাখা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments