সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদুই নির্মাতার মাঠের লড়াই আজ: কে খেলছেন কার দলে
spot_img
spot_img

দুই নির্মাতার মাঠের লড়াই আজ: কে খেলছেন কার দলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লাইট, ক্যামেরা ছেড়ে ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা। ফলে জমে উঠেছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে দুটি দলের নেতৃত্বে দেবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও নির্মাতা মোহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

চার দলের লড়াইয়ের পর আজ বিকেল ৪টায় ফাইনালে মাঠে নামবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নেতৃত্বে ‘স্বপ্নধরা স্পার্টানস’ ও নির্মাতা মোস্তফা কামাল রাজের নেতৃত্বে ‘টাইটানস’। ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা।

৫ মে সোমবার সন্ধ্যা থেকে ফ্লাডলাইটের আলোয় শুরু হয় ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ সাতটি। এরই মধ্যে বাদ পড়েছে নাইট রাইডার্স ও জেভিকো কিংস।

‘স্বপ্নধরা স্পার্টানস’-এর হয়ে মাঠে নামবেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।

টাইটানসের হয়ে মাঠে নামবেন মোস্তফা কামাল রাজ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, রাফসান সাবাব, সাইদুল রহমান পাভেল, আরফিন রুমি প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments