শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

দুই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে-

ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটি।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

সিএপিএম ইউনিট ফান্ড: বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদেরকে ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। অর্থাৎ ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ১২ টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে যে সকল বিনিয়োগকারীর ওই ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই লভ্যাংশ পাবেন।

ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরের মুনাফা এবং ফান্ডটির উদ্বৃত্ত লাভের সাথে ইউনিট লেনদেন সঞ্চিতির ঋণাত্মক জের সমন্বয় করে আলোচিত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২১ টাকা ৫৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১৩ টাকা ২২ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Markt Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩১ টাকা ৯০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির নীট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ১৩০ টাকা এবং বাজারমূল্যে ১১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৭৯৪ টাকা।

আলোচিত সময়ে ফান্ডটির নীট আয় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৮৮২ টাকা।

ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments