শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদুই ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
spot_img
spot_img

দুই ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩১তম সভায় ব্যাংক দুটি’র বন্ডের অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওয়ান ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, বেসেল-৩ কমপ্লাইন্ট, পারপেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, পারপেচ্যুয়াল বন্ড যার কুপন হার ১১%-১৪%। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক লিমিটেডের এডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং লীড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।

এছাড়া মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, বেসেল-৩ কমপ্লাইন্ট, পারপেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, পারপেচ্যুয়াল বন্ড যার কুপন হার ১১%-১৪%। পারপেচ্যুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং লীড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও এমটিভি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মা./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments