ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপার লড়াইয়ে ১১তম ওভারে ৩ উইকেট হারায় ভারত। আগ্রাসী শুরু করা রোহিত শর্মা আউট হন। স্বাগতিকরা ৮১ রানে হারায় ৩ উইকেট। ধাক্কা সামাল দেওয়া বিরাট কোহলি ফিফটি করেই আউট হন। এরপর কেএল রাহুল ফিফটি করলেও আউট হয়েছেন সূর্যকুমার যাদব।

ভারত ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা রাহুল ৫৮ রানে খেলছেন। তার সঙ্গী সূর্যকুমার যাদব।
এর আগে রোহিত শর্মা ঝড়ো শুরু করেন। তিনি ৩১ বলে ৪৭ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কা তোলেন। তবে শুরুতে গিল ফিরে যান ৪ রান করে। শ্রেয়াস আয়ার ৪ রান করে ফিরলে বিপদে পড়ে ভারত। বিরাট ফিরেছেন ৬৩ বলে চারটি চারের শটে ৫৪ রান করে।
আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও দুই স্পিনার আছেন। অস্ট্রেলিয়ার একাদশেও নেই পরিবর্তন। কামিন্সের দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments