ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৩৫০ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.১২ শতাংশ। আজ ২৪ সেপ্টেম্বর, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন।
চীনের উহানে ২০১৯ সালের শেষে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments