সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন
spot_img
spot_img

দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন করে যুক্তরাষ্ট্রের দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

উন্নত জীবনের টিকেট হলো একটি কলেজ ডিগ্রি, কিন্তু এই টিকেট অতিরিক্ত দামি, এক বিবৃতিতে বলেন বাইডেন। একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান।

ক্ষমতায় থাকা অবস্থায় সব মিলিয়ে ৩৯ মার্কিন শিক্ষার্থীর ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শিক্ষা ঋণ মওকুফ করেছে বাইডেন প্রশাসন। ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবে বলেন আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধ সাধে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হয় বাইডেন প্রশাসন এবং ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়। এমনই একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বুধবার।

যেসব শিক্ষার্থী শিক্ষা ঋণ হিসেবে ১২,০০০ ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং বিগত দশ বছর যাবত এই ঋণ শোধ করে আসছিলেন, তাদের বাকি ঋণ মওকুফ হবে এই পরিকল্পনার আওতায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments