সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedদ্বিতীয় কার্যদিবস: লেনদেন বাড়লেও কমেছে সূচক
spot_img
spot_img

দ্বিতীয় কার্যদিবস: লেনদেন বাড়লেও কমেছে সূচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে কিছুটা লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

এদিন ডিএসই প্রধান সূচক দশমিক ৯৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১৮টির।

ডিএসইতে ৫১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৬৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল  ৩৮ কোটি ৬২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৫ পয়েন্টে।

সিএসইতে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১২টির। আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments