রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা
spot_img
spot_img

দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরই প্রথম সন্তান কোয়া ফিনিক্সের জন্ম দেন ইলিয়ানা ডি’ক্রুজ। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তিনি।
অভিনেত্রী জানান, ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবিটি দিয়েছেন তিনি।

ইলিয়ানা লিখেছেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয়–আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন।’ নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।

ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই। চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে বিয়ে করেন। সেই বছরই অভিনেত্রী জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন।

বিয়ের পর থেকেই অভিনয়ে নেই ইলিয়ানা। জানিয়েছেন, মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন। গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি।

রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সিকুয়েল থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments