সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরগরমে খান দইয়ের এই ৫ শরবত
spot_img
spot_img

গরমে খান দইয়ের এই ৫ শরবত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তীব্র এই গরমে হিট স্ট্রোকের পাশাপাশি বাড়ে বদহজম ও ডায়রিয়ার ঝুঁকি। এ সময় তাই পানি ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গরমে সুস্থ থাকতে খাদ্য তালিকায় রাখতে পারেন দই ও দইয়ের তৈরি শরবত। ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দই হজমে সহায়তা করে ও ডায়রিয়ার ঝুঁকি কমায়। পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে কার্যকর দই। জেনে নিন দই দিয়ে কীভাবে কয়েক ধরনের শরবত বানাবেন।

১। পাকা বেল ও দই দিয়ে শরবত বানিয়ে ফেলতে পারেন। একটি বেলের শাঁস ছাড়িয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর চটকে বিচি ফেলে মেশান ৫০ গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, চিনি ও প্রয়োজন মতো ঠান্ডা পানি। গ্লাসে ঢেলে বরফের টুকরা মিশিয়ে পরিবেশন করুন বেল ও দইয়ের শরবত।

২। শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতা ও দইয়ের শরবত বানিয়ে ফেলতে পারেন। এজন্য ব্লেন্ডারে পুদিনা পাতার সঙ্গে কয়েক টুকরা কাঁচা আম, কাঁচা মরিচ, গোলমরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ১ গ্লাস পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। পরিবেশন করুন বরফ মিশিয়ে।

৩। দুই কাপ দই, ১ কাপ পানি, ১ কাপ দুধ, ২ চা চামচ রুহ আফজা ও স্বাদ মতো চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে শুকনো ফলের কুচি ও বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন।

৪। ব্লেন্ডারে ৫টি মাঝারি সাইজের পাকা কলা, ২ কাপ দই, ৫ টেবিল চামচ মধু, পুদিনা পাতা ও পানি মিশিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করুন বরফ মিশিয়ে।

৫। দুধ জ্বাল দিন এলাচ দিয়ে। ঠান্ডা করে এরপর মেশান মিষ্টি দই ও রুহ আফজা। বাদাম কুচি ও তরমুজ কুচি করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। পরিবেশন করুন ঠান্ডা হলে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments