বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যধর্ষণের চেষ্টায় বাধা দিতে গিয়ে মৃত্যু
spot_img
spot_img

ধর্ষণের চেষ্টায় বাধা দিতে গিয়ে মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত শুক্রবার ৩ জুন দিবাগত রাত ৯টায়  লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের মধ্যে একজন তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে তিন বখাটে। এসময় বাধা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামে একজন নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। পরে ভিকটিম তরুণীকে উদ্ধার এবং বাসের হেলপার আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শনিবার ৪ জুন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার ভিকটিম তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশে জননী নামের একটি বাসে রওয়ানা হলেও ভুলবশত তিনি রামগঞ্জ বাসস্ট্যান্ডে চলে আসেন। এসময় বাসের চালক ও হেলপারকে জানালে তারা তরুণীকে চট্টগ্রামগামী নিলাচল বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ ও স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ ৩ জন দলবদ্ধ হয়ে বাসে অপেক্ষমান তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় যুবতীর চিৎকার শুনে বাসস্ট্যান্ডের নৈশপ্রহরী শাহজাহান এগিয়ে আসেন। পরে তাদের বাধা দিতে গিয়ে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, তরুণী নিজে বাদী হয়ে থানায় ৩ বখাটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখিলের নুরুজ্জামানের সন্তান, তিনি পাঁচ সন্তানের বাবা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments