বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনতুন মাইলফলকের দিকে পুঁজিবাজার
spot_img
spot_img

নতুন মাইলফলকের দিকে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আর মাত্র ৮৪ পয়েন্ট সূচক বাড়লেই সাত হাজার সূচকের নতুন মাইলফলক স্পর্শ করবে দেশের প্রধান পুঁজিবাজার। অন্যদিকে ২০ হাজার সূচক স্পর্শ করে নতুন মাইলফলক অর্জন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বহু বছর একটি গতিশীল বাজার পেয়ে বিনিয়োগকারীরাও রয়েছে আনন্দে। আজ ১ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৫১.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৪৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১৬.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৫.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭৪.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪১৬ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৫৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।

গতকাল ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৭ শতাংশ বা ৪৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৬৯.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৯০.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৫৩.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৫টির, কমে ১১৯টির এবং অপরিবর্তিত রয় ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৯.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬০ কোটি ৩০ লাখ ৮ হাজার ৬৮১ শেয়ার ৩ লাখ ১৮ হাজার ১৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৭ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৯ শতাংশ বা ১৭৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১৭৬.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৪০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ২২৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments