শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির গানচিল
spot_img
spot_img

নতুন মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির গানচিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারও নতুন এক মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির গানচিল মিউজিক। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায়, সুরকার আকাশ সেনের সুরে এবং কোনাল ও নিলয় ডি রকস্টারের কণ্ঠে তৈরি হয়েছে নতুন একটি পার্টি সং-‘ময়না’।

সম্প্রতি গানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনাল একটি ছবির সঙ্গে লিখেন ‘#ময়না’, যা পরে শেয়ার করেন গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার আকাশ সেন এবং শিল্পী নিলয়। ছবির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়-‘কোনালই কি ময়না?’ এরপরই নিশ্চিত হওয়া যায়, এটি একটি নতুন গানের প্রচারণা।

‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই। এটি ‘গানচিল’-এর নতুন দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’-এর প্রথম গান। প্রতিষ্ঠানটি এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’-এর মতো জনপ্রিয়, মজার ও নাচের ছন্দে ভরা গান দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে ‘ময়না’।

গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা প্রথম ‘লাভবার্ড টাইপ’ গান। আমরা বলতেই পারি-এটা বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’। মানে, ময়না হচ্ছে ভালোবাসার পাখি, সেই ভাবনা থেকেই গানটি লেখা। আমি সাধারণত রোমান্টিক ও সিরিয়াস ধরনের গান লিখি, তবে এবার ভিন্ন কিছু করে দেখলাম।”

কণ্ঠশিল্পী কোনাল বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। ‘ও প্রিয়তমা’সহ আমাদের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘ময়না’ও ব্যতিক্রম কিছু- দারুণ মজা, দারুণ ভিউচুয়াল-সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড।”

সুরকার আকাশ সেন বলেন, এটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার। এই গানটি কতটা আলাদা, তা সবাই বুঝবেন প্রকাশের পর।

নিলয় ডি রকস্টারও বেশ উচ্ছ্বসিত গানটি নিয়ে। তাঁর ভাষ্য, ‘গানটির কথায় দারুণ প্রাণ আছে। শ্রোতারা গুনগুন করে গাইবে-এমনই এক রিদম ও লিরিক্স রয়েছে ময়না-তে।’

‘ফায়ারব্যান্ড’ এবং ‘বেস্ট অব নিলয়’ অ্যালবামের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী মনে করেন, গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের মুখে মুখে ফিরবে ‘ময়না’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments