রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানরওয়ের বিপক্ষে ইনজুরির ধাক্কায় বদলে যাচ্ছে ব্রাজিলের একাদশ
spot_img
spot_img

নরওয়ের বিপক্ষে ইনজুরির ধাক্কায় বদলে যাচ্ছে ব্রাজিলের একাদশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেষ আটে ওঠার লড়াইয়ের আগে বড় ধাক্কার মুখে পড়েছে ব্রাজিল। একের পর এক ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে হারিয়ে নরওয়ের বিপক্ষে নতুন পরিকল্পনায় দল সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মিডফিল্ডে। ঊরুর চোটে বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন লুকাস পাকেতা।

রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান পাকেতা। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের বাকি অংশেও তার ফেরার সম্ভাবনা খুবই কম। ফলে তার বিকল্প খুঁজতেই ব্যস্ত ব্রাজিলের কোচিং স্টাফ।

গত দুই দিনের অনুশীলনে পাকেতার সম্ভাব্য বিকল্প হিসেবে সবচেয়ে বেশি দেখা গেছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আর্সেনালের এই ফরোয়ার্ডকে শনিবারও সম্ভাব্য শুরুর একাদশে রেখেই অনুশীলন করিয়েছেন আনচেলত্তি। সবকিছু ঠিক থাকলে নরওয়ের বিপক্ষে পাকেতার জায়গায় মার্টিনেল্লিকেই দেখা যেতে পারে।

তবে এই পজিশনের জন্য দৌড়ে রয়েছেন বোটাফোগোর মিডফিল্ডার দানিলো সান্তোসও। কয়েক দিন আগে একই ভূমিকায় তাকে পরীক্ষা করেছিলেন আনচেলত্তি। যদিও শেষ দুই অনুশীলনে মার্টিনেল্লিই মূল দলের সঙ্গে বেশি সময় খেলেছেন। ম্যাচের একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে টিম মিটিংয়ে।

স্বাভাবিকভাবে উইঙ্গার হলেও নরওয়ের বিপক্ষে মার্টিনেল্লিকে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। বলের দখলে থাকলে তিনি বাঁ দিক থেকে ভেতরে ঢুকে মাঝমাঠের সঙ্গে সংযোগ তৈরি করবেন। এতে আক্রমণে গতি ও সৃজনশীলতা ধরে রাখার পরিকল্পনা ব্রাজিলের।

পাকেতার অনুপস্থিতি ছাড়া জাপানের বিপক্ষে খেলা একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রক্ষণ ও মধ্যমাঠে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি।

এদিকে ব্রাজিল শিবিরে স্বস্তির খবরও রয়েছে। ডান ঊরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। শনিবার তিনি ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি দলের সঙ্গেও কিছু সময় কাটিয়েছেন। আগের দিনের তুলনায় তার অংশগ্রহণও ছিল বেশি। তবে নরওয়ের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা এখনও কম।

ব্রাজিলের মেডিকেল বিভাগ আশাবাদী, দল কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে রাফিনহাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যেতে পারে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস; রায়ান, ম্যাথিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ভিনিসিয়ুস জুনিয়র।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments