ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ১ টাকা ৭২ পয়সা ছিল।
আগামী ৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য ২৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments