বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরনলেন গুঁড়ের প্রাণহারা রেসিপি
spot_img
spot_img

নলেন গুঁড়ের প্রাণহারা রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে পাওয়া যায় নলেন গুঁড়। নলেন গুঁড়ের স্বাদ নিতে যেনো অপেক্ষায় থাকে সকলে। নলেন গুঁড়ে তৈরি হয় নানান রকমের খাবার, মিষ্টি ও নানান রকম পায়েস। আজ থাকছে নলেন গুঁড়ের প্রাণহারা বানানোর রেসিপি।

নলেন গুঁড়ের প্রাণহারা বানানোর পদ্ধতি:

উপকরণ- ২ কাপ ছানা, ১ কাপ নলেন গুড়, ১/২ কাপ দুধ, ১/২ চা চামচ এলাচ গুঁড়া, ১ টেবিল চামচ ঘি এবং গুঁড়ো দুধ (গার্নিশের জন্য)।

তৈরি প্রণালী- ছানা তৈরির জন্য ১ কেজি দুধ ফুটিয়ে তাতে লেবুর রস বা ভিনেগার দিয়ে ছানা তৈরি করতে হবে। ছানা ছেঁকে নিয়ে এর টক স্বাদ দূর করতে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন এবং অতিরিক্ত পানি চেপে নিন।

একটি নন স্টিক প্যানে মাঝারি আঁচে ঘি গরম করে এতে ছানা যোগ করুন এবং রান্না করুন। অবিরাম নাড়তে থাকুন যাতে লেগে না যায়। প্রায় ৫-৬ মিনিট রান্না করতে হবে। ছানায় নলেন গুড় ও দুধ দিন। রান্না করতে থাকুন, ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয় এবং প্যানের পাশ ছেড়ে যেতে শুরু করে। এ পর্যায়ে এলাচ গুঁড়ো দিয়ে ভালভাবে মেশান। একটি প্লেট বা ট্রেতে মিশ্রণটি ঢেলে এটি ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প পরিমানে নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে ঠান্ডা বা ঘরের তাপমাত্রায় পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments