ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে।
আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৫-মার্চ ২৬) মিলিয়ে কোম্পানিটির ৪ টাকা ৫৯ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৫ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ টাকা ২২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৫৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments