ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সন্ধায় নাস্তা কে না চায়। ব্যস্ততার কারনে অনেক সময় নাস্তা তৈরি করাটাও ঝামেলা মনে হয়। তাই সময় করে একদিন বানিয়ে ফেলুন মজাদার নিমকি। বিকেলের নাস্তায় বা প্রতিবেশি এলেও ঝামেলা ছাড়াই পরিবেশন করতে পারেন খুব সহজে।

উপকরণ-
* কালোজিরা
* ময়দা
* লবন
* তেল
প্রস্তুত প্রণালী-
পত্রে ময়দা নিয়ে পরিমান মত কালোজিরা ও লবন মিশিয়ে নিন। তাতে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে ডো তৈরি করুন। এবার চুলায় একটি পেনে তেল গরম হতে দিন। তেল গরম হতে হতে ডো একটু করে নিয়ে রুটির মত কিছুটা পুরু করে বেলে নিন। ছুরি বা যেকোনো কাটার দিয়ে নিমকি শেপে বা আপনার পছন্দ মতো শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নিন। তেল গরম হয়ে গেলে তাতে নিমকি গুলো বাদামি রং করে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন অথবা কন্টিনার করে পরেও খেতে পারেন।
উল্লেখ্য, মনে রাখতে হবে- চুলার আচ মিডিয়াম থেকে কম আচে রেখে ভাজতে হবে। মিডিয়াম বাদামি রং হলে তেল ঝড়ে যায় এমন ঝাজরি চামিচ দিয়ে নিমকি গুলো তুলে ফেলতে হবে এবং সংরক্ষণের জন্য বাতাস না ঢুকে এমন কন্টিনার ব্যেবহার করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments