ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত রোববার, (১৯ মার্চ) প্যারিসে খেলতে নেমেছিলেন ক্লাব পিএসজির হয়ে। রেনের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেই ম্যাচ শেষে দলের ০-২ গোলের হারের হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়েন মেসি। তবে সেই হতাশা প্যারিসেই ঝেড়ে ফেলে নিজে দেশ আর্জেন্টিনায় ফিরলেন মাথা উঁচু করে। দেশের মাটিতে পা দিয়েই আর্জেন্টাইন তারকা ডুবে যান সমর্থকদের অসীম ভালোবাসার সাগরে।

বেড়ানোর উদ্দেশ্যে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় যাননি মেসি। তিনি এবার দেশে ফিরেছেন আবার আর্জেন্টিনার সাদা-কালো জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য।
এবারের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৪ ও ২৮ মার্চ প্রীতি ম্যাচ দুটি তারা খেলবে পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে। এই দুটি প্রীতি ম্যাচ খেলতেই মেসি এখন আর্জেন্টিনায়।
২০২২ কাতার বিশ্বকাপের আগে অবসরের আভাস দিয়েছিলেন। তবে কাতারে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মেসি। অনেক সাধনার বিশ্বকাপ জয়ের পরপরই তিনি জানিয়ে দেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরো কিছু ম্যাচ খেলতে চাই আমি।’ মেসির সেই স্বপ্ন পূরণের শুরু হতে যাচ্ছে ২৪ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments