রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিজের নাটক মুক্তি না দিতে আরশের অনুরোধ
spot_img
spot_img

নিজের নাটক মুক্তি না দিতে আরশের অনুরোধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।

দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান।

সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।

এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments