বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তানিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য কতটা উপকারী জানেন?
spot_img
spot_img

নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য কতটা উপকারী জানেন?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শহুরের মানুষের সারাক্ষণই তাড়া। এ কারণে তাদের মধ্যে হাঁটাচলার প্রবণতাও গেছে কমে। ব্যস্ততার কারণে অনেকে শরীরচর্চা করারও সময় পান না। অফিসে দর্ঘিসময় বসে কাজ করার কারণে শরীরে দেখা দিচ্ছে নানাবিধ সমস্যা। কর্মব্যস্ত এ যুগে নিজেকে সুস্থ রাখতে অন্যতম বাহন হতে পারে সাইক্লিং। সাইকেলের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়াও নিয়মিত সাইকেল চালালে কী কী উপকারিতা পাওয়া যায় তা জানানো হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিদেনে।

হৃৎপিণ্ড ভালো রাখে

সাইকেল চালানো কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি হৃদস্পন্দন বাড়ায়, ফুসফুসের কার্যক্ষমতা উন্নত করে। সেই সঙ্গে শরীরের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত সাইকেল চালালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো গুরুতর সমস্যার ঝুঁকি কমতে পারে। প্রতিদিন অল্প সময় সাইকেল চালানোর অভ্যাস দীর্ঘমেয়াদে হৃৎপিণ্ডকে আরও শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে।

পেশি শক্তিশালী করে

সাইকেল চালানোর সময় শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে কাজ করে। বিশেষ করে উরু, পায়ের পেছনের অংশ, কাফ মাসল এবং নিতম্বের পেশি সক্রিয় থাকে। এর ফলে ধীরে ধীরে পেশির শক্তি ও সহনশীলতা বাড়ে। সেই সঙ্গে শরীরের নমনীয়তাও উন্নত হয়। এটি এমন ধরনের ব্যায়াম যা হাঁটু বা অন্যান্য জয়েন্টে অতিরিক্ত চাপও সৃষ্টি করে না। এ কারণে এটি সব বয়সের জন্য উপযোগী।

ওজন নিয়ন্ত্রণে কার্যকর

যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তাদের জন্য সাইকেল চালানো অত্যন্ত কার্যকর। এটি শরীরের অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিংয়ের সঙ্গে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো সহজ হয়। এছাড়া নিয়সিত সাইকেল চালালে শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজমও উন্নত হয়। এটি দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়

সাইকেল চালালে শুধু শরীর নয়,মনও ভালো রাখে। শারীরিক পরিশ্রমের ফলে শরীরে এন্ডরফিন নামক ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিং-এর অভ্যাস মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

ভারসাম্য ও সমন্বয় ক্ষমতা বাড়ায়

সাইকেল চালানোর জন্য শরীরের ভারসাম্য ও সমন্বয় রাখা খুবই জরুরি । নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই দক্ষতাগুলি আরও উন্নত হয়। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা কমে যেতে পারে, যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। নিয়মিত সাইক্লিং এই ঝুঁকি কমাতে সাহায্য করে। একই সঙ্গে দৈনন্দিন কাজকর্ম আরও সহজ ও নিরাপদ করে তোলে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments