মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি: অনুশীলনে ফিরেছেন মেসি
spot_img
spot_img

নিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি: অনুশীলনে ফিরেছেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসি তার পরিবার নিয়ে ২ দিনের সফরে গিয়েছিলেন সৌদি আরবে। লরিয়েন্তের বিপক্ষে ৩০ এপ্রিলের ম্যাচের পর মেসি ভেবেছিলেন ২ দিন ছুটি পাবেন তারা। কিন্তু লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হারায় পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের অনুশীলন ডেকে বসেন। ওই অনুশীলন মিস করায় মেসিকে পিএসজি কর্তৃপক্ষ দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। এই সময়ে তিনি পিএসজির অনুশীলনে যোগ দিতে পারবেন না বলেও জানানো হয়। পিএসজি কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিতে যাওয়ায় মেসি ক্ষমা প্রার্থনা করেছেন।

এরপর সোমবার তিনি পিএসজির ক্যাম্পে অনুশীলন করেছেন। বিষয়টি এক টুইটার পোস্ট নিশ্চিত করেছে পিএসজি। নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরে অনুশীলনে ফেরায় তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী ১৪ মে অ্যাজাসিওর বিপক্ষে ম্যাচে খেলানো হবে মেসিকে। লিগ শিরোপা জয়ের পথে চার ম্যাচ বাকি আছে পিএসজির।

দ্বিতীয় অবস্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আছে প্যারিসিয়ানরা। শেষ চার ম্যাচে ঝুঁকি নিতে চায় না পিএসজি। সেজন্য মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments