ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল কিছুদিন ধরেই নেইমার জুনিয়রকে নিয়ে সরগরম পুরো ফুটবল বিশ্ব। পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

এরমধ্যেই ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, নেইমার পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। তার দাবি, ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে।
এদিকে মেজর লিগের ক্লাব লস এঞ্জেলস ও লা লিগার বার্সেলোনা ইতোমধ্যেই নেইমারকে দলে ভেড়ানোর জন্য তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
তবে বার্সায় তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা প্রথমত বার্সার আর্থিক দুরাবস্থা বাগড়া বাধতে পারে আনুষ্ঠানিক এই চুক্তিতে। সেই সঙ্গে হেড কোচ হার্নান্দেজ জাভি চাননা বার্সায় নেইমার আসুক।
আবার মেজর লিগের লস এঞ্জেলসে যাওয়ার সম্ভাবনা যাও ছিল সেটিও আল হিলালের প্রস্তাবের পর ফিকে হয়ে গেছে অনেকটাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments