ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নেপাল বাংলাদেশ ব্যাংকের পুরো শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ব্যাংকটি। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ার বিক্রির জন্য ইতোমধ্যে ক্রেতার সাথে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে আইএফআইসি ব্যাংক।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬.১৪ শতাংশ, সরকারের কাছে ৩২.৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.০৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.১৯ শতাংশ শেয়ার আছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments