সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদনোয়াখালিতে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ১৯ নভেম্বর
spot_img
spot_img

নোয়াখালিতে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ১৯ নভেম্বর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’ এবং ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)’ এর যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী জেলাতে আয়োজিত হতে যাচ্ছে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’। আগামী ১৯ নভেম্বর, ২০২২ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালীর মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে কনফারেন্স অনুষ্ঠানটি শুরু হবে।
কনফারেন্সের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করলেন বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামসউদ্দীন খালেদ, ডিএসই’র পরিচালক মোঃ শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দিনার-উল-আলম, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম, নোয়াখালী পৌরসভার মেনর মোঃ সহিদ উল্যাহ খান এবং নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বৃহত্তর নোয়াখালীর সূর্যসন্তান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী এবং সভাপতির বক্তব্য রাখবেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
“বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২ এর দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর ২:১৫ ঘটিকায়। দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর দ্বিতীয় অধিবেশনের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বিএসইসি’র নিবাহী পরিচালক মোঃ সাইফুর রহমান, বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সহকারী অধ্যাপক মিজ ফাতেমা জান্নাত।
এরপর সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রয়েছে নানা উদ্যোগ। মূলত নোয়াখালীর স্থানীয় বিনিয়োগকারীদের বিক্ষে শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং স্থানীয় উদ্যোক্তাদের পুঁজিবাজার হতে পুঁজি উত্তোলন বিষয় ভিত্তিক জ্ঞানার্জনে সহায়তা করবে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স।
বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। উল্লেখ্য, বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২ অনুষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি লাইভ দেখতে কমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজের সাথে যুক্ত থাকার অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও মুগপৎভাবে কনফারেন্স অনুষ্ঠানের পাশাপাশি একই স্থানে উক্ত তারিখে (শনিবার) সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত একটি বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ আশা করা যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments