সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা স্থগিত
spot_img
spot_img

ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক ‘অনিবার্য পরিস্থিতির’ কারণ দেখিয়ে পূর্বনির্ধারিত বোর্ড সভা স্থগিত করেছে ।২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) হিসাব পর্যালোচনার জন্য এই সভা আহ্বান করা হয়েছিল। ২৬ এপ্রিল দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, গত ২৫ এপ্রিল ব্যাংকটির পর্ষদ সভায় বসার কথা ছিল। সেখানে মূলত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের কথা ছিল। একই সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসারও কথা ছিল।

স্টক এক্সচেঞ্জে দেওয়া ব্যাংকটির ডিসক্লোজারে বলা হয়েছে, লিস্টিং রেগুলেশন অনুযায়ী ২৫ এপ্রিল যে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে পুনরায় জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ন্যাশনাল ব্যাংক সুশাসন ও তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির পর্ষদে তৎকালীন প্রভাবশালী সিকদার গ্রুপের আধিপত্য ছিল। চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যাংকটি অস্থিতিশীল হয়ে পড়ে।

২০২৩ সালের ডিসেম্বরে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে সৈয়দ ফরহাত আনোয়ারকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। তার সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর সাথে ন্যাশনাল ব্যাংককে একীভূত (মার্জার) করার আলোচনা শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সেই পরিকল্পনা বাতিল করে।

২০২৪ সালের মে মাসে নতুন পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটির নিয়ন্ত্রণ যায় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলমের প্রতিনিধিরা পদত্যাগ করেন। এরপর ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। সর্বশেষ গত ১ মার্চ ব্যাংকটি জানায়, পর্ষদ সদস্য অধ্যাপক ড. মেলিটা মেহজাবিনকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments