টানা দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। ভোটে পাস করায় প্রতিক্রিয়ায় তিনি জানান, নড়াইল নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করতে চান।

সোমবার নিজ বাড়িতে সাংবাদিক ও দলের নেতা কর্মীদের মাশরাফি বলেন, আপনাদের এই ভালোবাসা কোনদিন শোধ করতে পারবো না। আল্লাহ বাঁচিয়ে রাখলে নড়াইল নিয়ে আমার পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবো। পূর্বের মতো এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
মাশরাফি জানান, তার বিগত ভাঙন কবলিত জেলার নবগঙ্গা-মধুমতি-চিত্রা নদী উপপ্রকল্পের অনুমোদন হয়েছে, জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অনুমোদন হয়েছে, নড়াইল সদর হাসপাতালকে মডেল হাসপাতালে উন্নীত করার প্রস্তাব অনুমোদন হয়েছে।
এছাড়া লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার অনুমোদন, হর্টিকালচার সেন্টার অনুমোদন, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
রোববারের জাতীয় নির্বাচনে মাশরাফি মর্তুজা নড়াইল-২ আসনে ১ লাখ ২২ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ২ হাজার ১২৫ ভোট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments