সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপণ্য আমদানিতে দামের ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
spot_img
spot_img

পণ্য আমদানিতে দামের ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ সোমবার একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের জন্য পণ্যের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। এর মাধ্যমে আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধি থেকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিতে পারবেন। এতে ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা আরও সহজ হবে।

এর আগে পণ্য মূল্যঝুঁকি হেজিংয়ের জন্য আমদানিকারকদের বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। নতুন নির্দেশনার মাধ্যমে নির্ধারিত শর্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় এডি ব্যাংকের মাধ্যমে এ ধরনের লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রকৃত আমদানি দায়ের বিপরীতে যোগ্য আমদানিকারকরা কমোডিটি ফিউচার, সোয়াপ, কমোডিটি সূচকভিত্তিক ফরোয়ার্ড চুক্তি এবং অপশনসহ আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন হেজিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন। কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, জ্বালানি, ভোজ্যতেল, ধাতু, শস্য, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানিকারকরা এ সুবিধার আওতায় আসবেন। আমদানিকারকরা তাদের প্রকৃত আমদানি ঝুঁকির সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হেজিং করতে পারবেন, তবে এজন্য প্রয়োজনীয় দলিলপত্র ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, হেজিং কোনো ধরনের জল্পনামূলক ব্যবসার সুযোগ নয়; এটি কেবল আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার ঝুঁকি কমানোর একটি ব্যবস্থা। এডি ব্যাংকগুলোকে যথাযথ যাচাই, নথি সংরক্ষণ, ঝুঁকি প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ী মহল বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বৈশ্বিক বাজারে পণ্যের দামের বড় ধরনের পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ ব্যবস্থা একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। এটি আমদানিকারকদের ব্যয় পূর্বাভাস, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments