ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২০ মার্চ, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৫.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৪.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৭টি শেয়ার ৬৭ হাজার ১১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৭.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৯ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৬০৫টি শেয়ার ৭৯ হাজার ৩৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ২৯ লাখ ০১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৭ কোটি ৬২ লাখ ৫৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৫৩শতাংশ বা ০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৪.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৩৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৯৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ১৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments