শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
spot_img
spot_img

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) এ আহ্বান জানানো হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী রোববার (১৭ মে) বিভিন্ন ইসলামি দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছিল, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments